ব্রাহ্মণপাড়ায় ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে৷ শনিবার ৮ নভেম্বর বিকালে উপজেলার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে৷ ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে বিশিষ্ট ব্যবসায়ি ও শিল্পপতি মোঃ হুমায়ুন কবির (রুকু) ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৫ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এমপি প্রার্থী হাজী জসিম উদ্দিন৷ ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলাটি উদ্বোধন করেন উপজেলা বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল হক ভূইয়া৷ উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী মোঃ আমির হোসেন, উপজেলা বিএনপির সহ- সভাপতি মোঃ শাহআলম খোকন, সহ-সভাপতি মোঃ মহসিন কবির সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান সাজু, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ খাইরুল আলম মিঠু৷ উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোস্তফা জামান, সদস্য সচিব মোঃ এনামুল হক সুমন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম মিঠু, সমাজ সেবক মোঃ আকতার হোসেন৷ উদ্বোধনী খেলায় কল্পবাস পায়েল সামি একাদশ বনাম হরিমঙ্গল একাদশকে ট্রাইবেকারে হারিয়ে বিজয়ী হয়৷ এসময় ফুটবল প্রেমী হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন৷

  • ব্রাহ্মণপাড়া