ব্রাহ্মণপাড়া চান্দলায় পরিবারের সদস্যদের হাত বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১২ মাস আগে

Spread the love

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। (১৫ সেপ্টেম্বর) সোমবার রাত সারে ৩টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা পশ্চিমপাড়া আলী আহাম্মদ মুহরীর বাড়ীতে এই ঘটনা ঘটে। এসময় ডাকাত দল প্রায় ১.৫ ভরি স্বর্ণ, মসজিদের নগদ ৯০ হাজার টাকা, ২টি স্মার্টফোটসহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী পরিবার এর মোঃ আবুল কালাম বলেন, সোমবার রাত সারে ৩টার দিকে ঘরের দরজা ভেঙে ঢুকে পরিবারের ৩ জন সদস্যকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে হাত বেঁধে ফেলে ৫-৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল। তারা মুখে গামছা ও মাষ্ক পড়া ছিলো। ডাকাতদের হাতে দেশীয় অস্ত্র ছেনি ও লোহার রড ছিলো। তারা প্রথমে হাত বেঁধে ঘরের ভেতর আলমারির চাবি নিঢে ১.৫ ভরি কানের ও গলার স্বর্ণ, মসজিদ ফান্ডের নগদ ৯০ হাজার টাকা, ২টি স্মার্টফোটসহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তিনি জানান, ডাকাতরা চলে যাওয়ার পর সকালে এলাকাবাসীদের খবর দিলে তারা তাদের উদ্ধার করেন। খবর পেয়ে (দেবিদ্ধার-ব্রাহ্মণপাড়া) সার্কেলের এএসপি, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

  • ব্রাহ্মণপাড়া