কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বডিফিটিং গাঁজা পাচারকালে নারী-পুরুষসহ দুইজনকে আটক করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন এর নির্দেশে থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়ার নের্তৃত্বে (৮ সেপ্টেম্বর) সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের সিএনজি স্ট্যান্ড এলাকায় একটি মোটরসাইকেল কুমিল্লা যাবার পথে পুলিশের সন্দেহ হয়। পুলিশ মোটরসাইকেলের পেছনে বোরকা পরিহিত থাকা মহিলার দেহ তল্লাশী করলে বডিফিটিং অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- শশীদল ইউনিয়নের দেউষ গ্রামের ডাক্তার রওশন আলীর ছেলে আমানুল্লাহ জীবন (৪৮) ও নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার জাহিদুল ইসলাম এর স্ত্রী মেহেরুন আক্তার (১৯)। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে আসামীদের কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।