ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন জসিম বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ দেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জন্ম নিয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় যে আদর্শ রেখে গেছেন, তা আজও আমাদের আন্দোলনের প্রেরণা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় হাজী জসিম উদ্দিন জসিম বলেন, সৈরাচার হাসিনা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় বসে ছিল। দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে সর্বস্তরের মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিল। এ অবস্থায় বিএনপি সবসময় দেশের সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের শক্তিকে বিশ্বাস করে। এই দল কখনোই ক্ষমতার জন্য রাজনীতি করে না, রাজনীতি করে মানুষের অধিকার ও কল্যাণের জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে যে দল আত্মপ্রকাশ করেছিল, আজ সেই দল নির্যাতিত-নিপীড়িত মানুষের একমাত্র ভরসার জায়গা।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশকে অন্ধকারের পথে ঠেলে দিয়েছে। দুর্নীতি, লুটপাট, বিচারহীনতা ও দমননীতির মাধ্যমে দেশকে এক ভয়ংকর পরিণতির দিকে নিয়ে গেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া কেড়ে নিয়েছিল, বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল।
তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আজ আমাদের শপথ নিতে হবে—শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করব।
সভা শেষে বর্ণাঢ্য র্যালিটি বিএনপির নানা স্লোগানে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সভায় সঞ্চালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কবির আহাম্মদ ভূইয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম খোকন, যুগ্ম আহবায়ক মো. মহসিন কবির সরকার, বুড়িচং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামাল হেসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমান রিপন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান সাজু৷
এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য এডভোকেট আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের আহবায়ক মো. মোস্তফা জামান, সদস্য সচিব মো. এনামুল হক সুমন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তাজুল ইসলাম মিঠু, শ্রমিক দলের সভাপতি মো. আবু কাউছার ভূইয়া, ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব মো. ফয়সাল কবির আখন্দসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷