ব্রাহ্মণপাড়ায় উপজেলা বিএনপির সম্মেলন সফল করতে প্রস্তুতিমূলক সভা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

আগামী ২৪ আগস্ট কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সম্মেলন সফল করতে এক প্রস্তুতিমূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন জসিম। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আমীর হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম খোকন, মবিনুল ইসলাম মুবিন, মো. নজরুল ইসলাম, শাহজাহান সাজু, আনিসুর রহমান রিপন ভূইয়া, সদস্য শামসুল আলম মিয়া, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট মমিনুল হক ভূঁইয়া, এডভোকেট মতিন মোল্লা, আরিফুল হক ভূঁইয়া, এডভোকেট শাহজাহান ভূঁইয়া, হাজী আমানত খান, জাকির খান সম্রাট, আব্দুল্লাহ আল মামুন, আবু সুফিয়ান মিন্টু ও মনিরুল আলম বাবুল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, সদস্য সচিব এনামুল হক সুমন, যুগ্ম আহ্বায়ক হাজী আলাউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মিঠু, কৃষক দলের সভাপতি মিজানুর রহমান খান, শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক কবির আহমেদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ বাকি, উপজেলা ছাত্রদলের সভাপতি দিদারুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. ফয়সাল কবির আখন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় জসিম উদ্দিন জসিম বলেন, “উপজেলা সম্মেলনকে সফল করতে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছি।

  • ব্রাহ্মণপাড়া