মানবতার সেবায় রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

“যেখানে মানবতা, সেখানেই রক্তদান”-এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণপাড়ায় ‘মানবতার সেবায় রক্তদান ফাউন্ডেশন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই আয়োজন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. এম. এ. খালেদ। প্রধান আলোচক ছিলেন শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম এবং শশীদল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শশীদল ফুলকুড়ি চাইল্ড একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. মামুনুর রশিদ, ডা. সাইফুল ইসলাম সিপন, রেজাউল করিম এবং ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল। বক্তারা বলেন, ‘মানবতার সেবায় রক্তদান ফাউন্ডেশন’ শুধু একটি রক্তদাতা সংগঠন নয়, এটি মানবতার সেবায় এক বিশাল প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। তারা ভবিষ্যতে এ সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান। স্বাগত বক্তব্যে রাখেন প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. জামাল হুসাইন। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে প্রায় ৩০টি সংগঠনকে রক্তদানে বিশেষ অবদান রাখা সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের পৃষ্ঠপোষক ইশতেহার আলম সিয়াম, মহাপরিচালক আবু মুছা, পরিচালক তুষার ইমরান এবং সহপরিচালক মো. নূরু নবী।

  • ব্রাহ্মণপাড়া