বুড়িচং উপজেলা শিক্ষা শক্তি ঐক্য পরিষদের শুভ উদ্বোধন ও সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

বুড়িচং উপজেলা শিক্ষা শক্তি ঐক্য পরিষদের বিভিন্ন কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ১২ জুলাই শনিবার সকাল ৯.৩০ মিনিটে বুড়িচং পাবলিক স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং উপজেলা শিক্ষা শক্তি ঐক্য পরিষদের সভাপতি সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদের আইন উপদেষ্টা ও অগ্নিবীণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শাহ জালাল। বুড়িচং উপজেলা শিক্ষা শক্তি ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মোঃ আবদুর রব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্নিবীণা সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহামুদুল হাছান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদের বার্তা সম্পাদক কাজী খোরশেদ আলম। সমাবেশে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আকবর হোসেন, মোঃ জাফর ইকরাম, মোঃ আবু কাউছার, মোঃ জামাল হোসেন প্রমুখ।

  • বুড়িচং