কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকাল সারে ১০টায় কলেজ মিলনায়তনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র কলেজর জ্যেষ্ঠ প্রভাষক খালেকুর রহমান সুমন এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুছ, জয়দল হোসেন, জ্যৈষ্ঠ প্রভাষক বিশ্বজিৎ সাহ, প্রবাল কুমার দে, পারভীন আক্তার, শফিউল্লাহ, প্রভাষক এমরান আলী, অলিউল্লাহ, ইমন হোসেন, মজিবুর রহমান, সুমি রানী চক্রবর্তী, নাজমুল হোসেন, নাসরিন আক্তার, সিপিয়া পাল, কাজী এনামুল হক, বিপিএড ফখরুল ইসলাম মজুমদারসহ অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ফাইনাল পরিক্ষায় মানবিক, ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান বিভাগে ১ম স্থান অর্জন করা শিক্ষার্থীদের মাঝে কলেজ কর্তৃক মেধা বৃত্তি সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।