ব্রাহ্মণপাড়ায় আওয়ামীলীগের দোষর কর্তৃক জোরপূর্বক বড় গাছ কাটা ভূমি দখল ও মারধরের অভিযোগ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকাড়া গ্রামে আওয়ামীলীগ নেতা কর্তৃক জোরপূর্বক গাছ গাছালি কেটে জায়গা দখল ও মারধর করে গাছ গাছালি বিক্রি করার অভিযোগ করেন ভুক্তভোগী এক পরিবার। অভিযোগের ভিত্তিতে জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে আবুল কাশেমের পরিবারের সাথে বিরোধ চলছে প্রতিবেশী লুৎফুর রহমান (লুতু মিয়া) ও তার পরিবারের।এমতাবস্থায় নিরুপায় হয়ে আবুল কাশেম গত ৩০ এপ্রিল ২০২৪ আদালতের দারস্থ হয়ে দেওয়ানী ৩২/২৪ মামলা দায়ের করেন। এ ঘটনার জের ধরে গত ৯ জুলাই আদালতের আইন অমান্য করে ৩০/৪০ জন সন্ত্রাসী নিয়ে জায়গা দখল করতে যায় এবং দেয়াল নির্মান করে লুতু মিয়া ও তার ছেলেরা। এতে বাঁধা দেয় আবুল কাশেম। বাঁধা দেওয়ায় আবুল কাশেম ও তার ছেলেকে মারধর করে লুতু মিয়ার ছেলেরা। এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করা হয়। পুনরায় ০৪ জুলাই ২০২৫ লুতু মিয়ার ছেলে আওয়ামীলীগ নেতা মো: বাছির তক্ষনাৎ কয়েকজন লোক নিয়ে দেশি বিদেশি অস্ত্র এবং গাছ কাটার মেশিন দিয়ে নালিশী ভুমির গাছ গাছালি কেটে বিক্রি করে দেয়। এসময় অভিযোগকারীর বৃদ্ধ পিতা বাঁধা দিতে গেলে তারা আবারো দেশীয় অস্ত্র সহ ধাওয়া করে। পরবর্তীতে জাকির হোসেনের মা ও ভাইয়ের বউদের নিয়ে আবুল কাশেমকে হত্যার উদ্দেশ্যে মারধর করার চেষ্টা করে এবং হুমকি দিয়ে বলে নালিশী জায়গায় দেখতে পেলে মেরে বস্তায় বন্দী করে গুম করে ফেলবে। অভিযোকারী বলেন, পূর্বে আমরা ১০৭ ধারায় চজ ৪১৮/২০২৪ দায়ের করলে পরবর্তীতে আর করবে না বলে মুচলেকাও দিয়েছিলেন তারা। এ ঘটনায় আবারো ব্রাহ্মণপাড়া থানায় অভিযোগ করেন আবুল কাশেম। অভিযুক্ত আসামীরা হলেন, মো. বাছির (৩৩), মো. নাছির (৩৫), মো. জাকির হোসেন (৪৬), মোসা. জান্নাত আক্তার (৩০), মোসা. তানিয়া আক্তার (৩৫), মোসা. শিউলী আক্তার (৪৫)। ভুক্তভোগী আবুল কাশেমের বড় ছেলে মো. সাইফুল ইসলাম জলিল বলেন, আমরা দুই ভাই কাজের সুবাদে সিলেটে থাকি এবং যে জায়গাটা নিয়ে তাদের সাথে আমাদের ঝামেলা সেই জায়গাটা আমাদের মৌরসী সম্পত্তি এবং জায়গাটা ১৫/২০ বছর ধরে মাটি ভরাট করে বিভিন্ন ধরনের গাছ গাছালি লাগিয়ে চতুর্দিকে বেড়া দিয়ে আমরা ভোগ দখল করে আসতেছি। কিন্তু লুতু মিয়ার ছেলে আওয়ামীলীগ নেতা বাছির, নাছির, বিল্লাল, জাকির তারা আমাদের বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় সন্ত্রাসী কায়দায় আমাদের গাছ গাছালি কেটে উজার করে জায়গাটি দখল করার চেষ্টা করে। আমার বাবা বাঁধা দিতে গেলে তাকে মারধর করে। এর আগেও একাধিক বার আমার বাবাকে তারা ষড়যন্ত্র করে সন্ত্রাসী দিয়ে মারধর করে। সর্বশেষ তারা আবারো গাছ গাছালি কাটতে গেলে আমার বাবা বাধা দিলে তখন তারা সবাই মিলে আমার বাবার উপরে হামলা করে। আমার স্ত্রী মোবাইলে ভিডিও করতে গেলে বাছিরের মা, জান্নাত, তানিয়া, শিউলী তার মোবাইল জোর করে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমরা প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা চাই। এবং গাছ গাছালি কেটে উজার করার দৃষ্টান্তমূলক কঠিন শাস্তির দাবী জানাই।

  • ব্রাহ্মণপাড়া