বুড়িচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ মাস আগে

Spread the love

বুড়িচং কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে খরিপ আউস মৌসুমে প্রণোদনা কর্মসুচীর আওতায় আউস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সপ্তাহ ব্যাপী বীজ ও সার বিতরণ কার্যক্রম চলছে। গত বুধবার বুড়িচং উপজেলা কৃষি সম্প্রসারন অফিস প্রাঙ্গণে কৃষি অফিসার আফরিণা আক্তারের সভাপতিত্বে সপ্তাহ ব্যাপী বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, বিভিন্ন ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা, সুবিধাভোগী কৃষক ও সাংবাদিকবৃন্দ। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা যায়,খরিপ আউস মৌসুমে প্রণোদনা কর্মসুচীর আওতায় আউস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়নের ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতি কৃষককে ১ বিঘা জমির জন্য ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি বীজ বিতরণ করা হচ্ছে।

  • বুড়িচং