রহমত বরকত ও মাগফেরাতের মাস পবিত্র মাহে রমজান। বিশ্ব মুসলিমের জন্য শান্তির প্রয়াস নিয়ে বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে আসছে মাহে রমজান। এই মাসের পবিত্রতা রক্ষা করতে মুসলিম সম্প্রদায়ের সকল শ্রেণি ও পেশার মানুষ একাগ্রচিত্তে মহান প্রভূর সন্তুষ্টির জন্য কাজ করে। এরই ধারাবাহিকতায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান মাসে শান্তির মধ্যে রোজা পালন এবং ঈদুল ফিতরের উৎসবকে আনন্দ ঘন পরিবেশে উদযাপন করার জন্য এবং ঈদে ঘরমুখী মানুষ যেন যানজটের ভোগান্তি থেকে রক্ষা পায়- এর জন্য বুড়িচং উপজেলা সদরের প্রধান সড়ক কুমিল্লা-মীরপুর সড়কের প্রবেশ পথ ভরাসার বাজার এবং বুড়িচং সদর বাজারে আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। তাছাড়া পুরো রোজার মাস এবং ঈদের ছুটির দিনগুলোতে প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মালবোঝাই কোন গাড়ী বা যানবাহন এই সড়কে প্রবেশ করতে পারবে না। ব্যবসায়ীরা তাদের মালবাহী গাড়ীগুলো রাত ৮টার পর কিংবা সকাল ৮টার পূর্বে নিয়ে আসতে হবে। সড়কের যানজট নিরসন করতে উপজেলা প্রশাসন উদ্যোগে ২৮ ফেব্রæয়ারী থেকে আগামী ৫ ইএপ্রিল পর্যন্ত আনসার সদস্যরা সড়কে কাজ করবে। বুড়িচং উপজেলায় প্রবেশপথ ভরাসার বাজারে দুই শিফটে ৪জন করে ৮ জন এবং বুড়িচং বাজারে দুই শিফটে ৬ জন করে ১২ জন আনসার সদস্য সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দায়িত্ব পালন করবে। এসম তারা সড়কের উপর যেন কোন যাত্রী উঠা নামা না করে। এলোমেলো ভাবে যেন কোন গাড়ী সড়কের উপর না থাকে এবং দুই পাশে গাড়ীগুলো সারিবদ্ধ ভাবে চলাচল করে সেই দিকে বেশি নজর রাখবে। এছাড়া বুড়িচং বাজারের সড়কের উপর বিভিন্ন সবজি ও ফল বিক্রয়কারী ভ্যানগাড়ীগুলোকে অন্যত্র পাঠানোর কাজ করবে। রোজা মাসে যেন যাত্রীরা যানজটের কবলে পতিত হয়ে ভোগান্তির শিকার না হয়। ভাড়া নৈরাজ্য আর যানজটের জন্য কুমিল্লা মীরপুর সড়কের জুড়ি নেই। প্রতিনিয়তই এই সড়কে যাত্রীরা হয়রানী হয় এবং ভোগান্তির শিকার হয়। এই ভোগান্তি থেকে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সাধারন মানুষকে মুক্তির জন্য বুড়িচং উপজেলা প্রশাসন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কোন ব্যবসায়ী মালামাল লোড এবং আনলোড করতে পারবে না। বীরমুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন বলেন, পবিত্র মাহে রমজান মাসে মানুষের দূর্ভোগ লাঘবের জন্য ভরাসার বাজার ও বুড়িচং বাজারে আনসার সদস্য নিয়োগ করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানাই এবং এই উদ্যোগ যেন সব সময় অব্যাহত থাকে। কুমিল্লা মীরপুর সড়কের যাত্রীরা সব সময় হয়রানীর ও ভোগান্তির শিকার হয়। দ্রæত এই সমস্যার সমাধান করা প্রয়োজন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং উপজেলা শাখার সভাপতি মাওলানা জাকারিয়া খান বলেন, বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের প্রবেশপথ ভরাসার বাজার ও বুড়িচং বাজারের যানজট নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং এই কাজ বাস্তবায়ন করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে সব সময় সার্বিক সহযোগীতা থাকবে। বুড়িচং সিএনজি ও অটোরিকশা চালক সমবায় সমিতির সভাপতি মোঃ শহীদুল্লাহ বলেন, বুড়িচং ও ভরাসার বাজারের রোজার মাসে যানজটমুক্ত রাখা এবং যাত্রী হয়রানী বন্ধ করার জন্য উপজেলা প্রশাসন চমৎকার উদ্যোগ নিয়েছে। আমি নিজেও কয়েকজন স্বেচ্ছাসেবী নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত কুমিল্লা মীরপুর সড়কের বুড়িচং বাজারের বসুন্ধরা চত্বরে অবস্থান করি এবং আমাদের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের সকল কার্যক্রমে সহযোগীতা করবো। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার বলেন, কুমিল্লা মীরপুর সড়কের প্রবেশপথ ভরাসার বাজার ও বুড়িচং সদর বাজারের যানজট নিত্যদিনের সঙ্গী। আমরা মুসলমানদের নিকট মাহে রমজান মাস হলো পবিত্র মাস। এই মাসে যেন রোজাদার ব্যক্তিরদের চলাচল করতে এবং হাট-বাজার এবং কর্মক্ষেত্রে আসা যাওয়ার সময় ভোগান্তি কিছুটা লাঘব হয়। সাধারন মানুষ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে; সেই জন্য প্রশাসনের উদ্যোগে একটি প্রজেক্ট নেওয়া হয়েছে। তারই আলোকে শুধুমাত্র রোজার মাস ও ঈদের ছুটি পর্যন্ত দুই বাজারে আনসার নিয়োগ করা হয়েছে। আনসার সদস্যরা নিজ নিজ অবস্থান তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করবে এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিয়ম কানুন মেনে চলার আহবান রইল।