বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর মেধা নিকেতন এ বৃত্তি প্রাপ্ত মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ জানুয়ারি শনিবার সকালে পীরযাত্রাপুর মেধা নিকেতন মাঠে এই অনুষ্ঠাণটি অনুষ্ঠিত হয়েছে। কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক আতিকুল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন বুড়িচং উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন। হাজী জামাল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক শিক্ষক আবদুস সামাদ, অবিভাবক খোরশেদ আলম, তাসকিনা আক্তার। এসময় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক শাহনাজ বেগম, সহকারী শিক্ষক হাবিবা আক্তার, আয়েশা আক্তার, চিয়ামুন আক্তার, নীলা আক্তার, জান্নাতুল ফেরদৌস প্রমূখ। বৃত্তি প্রাপ্তরা হলো হুমায়রা হিমু, মহিবুর রহমান হামিম, তাসনিন জাহান আরিফা, সাফয়ান বিন জহির, মো. হাসান, আয়েশা আক্তার মুনিরা।