বিজিবি অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক চোরাকারবারী একজন আটক

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউাড়া উপজেলাধীন ভাউন হাতি শিকামুড়া অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন নারী মাদক চোরাকারবারীকে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। গত বুধবার ২২ জানুয়ারি সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ২০ পিস ইয়াবাসহ নারী মাদক চোরাকারবারী মোছাঃ পলি (৩০) কে আটক করে এবং ঘটনাস্থল হতে অপর মাদক চোরাকারবারী কবির মিয়া (৪৫) পালিয়ে যায়। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার (পিএসসি, এসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত মাদকসহ নারী আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

  • ব্রাহ্মণবাড়িয়া