কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এর হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এছাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম আজম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহমেদ, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাহিদ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপু ও ছাত্র সমন্বয়ক মাসুদ আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ইউএনও সামিউল ইসলাম তারুণ্যের উৎসবের কার্যক্রম গুলো উল্লেখ করে বলেন, এবারের আয়োজনে পরিচ্ছন্নতা ও সচেতনতা মূলক কার্যক্রম, এওয়ার্ড ভিত্তি প্রদান, মেলা ও সাংস্কৃতিক আয়োজন, প্রতিভা অন্বেষণ, প্রদর্ষনী ও প্রচার প্রকাশ, সভা, সমাবেশ কর্মশালা ও সেমিনার আয়োজন ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে। এ সকল কার্যক্রম সফল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।