সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর আওতাধীন শংকুচাইল বিওপি’র চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় সীমান্তবর্তী পাচোড়া এলাকা থেকে কোটি টাকার অধিক মূল্যের বিভিন্ন প্রকার মোবাইল ফোন এবং সিএনজি জব্ধ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১০:৩০ ঘটিকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী বুড়িচং উপজেলার অন্তর্গত সংকুচাইল বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ২০৬৩/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচোড়া নামক স্থান হতে ১,২৪,৭৬,০০০/- (এক কোটি চব্বিশ লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা মূল্যের ২৯৩টি ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোন ও ১টি সিএনজি জব্দ করে। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)’র অধিনায়ক কর্নেল এ এম জাবের বিন জব্বার পিএসসি বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করে।