কুমিল্লা সন্ত্রাসী আল আমিন ও তার সহযোগী গ্রেফতার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর গুলিবর্ষণের অভিযোগ থাকা কুমিল্লার অস্ত্রধারী সন্ত্রাসী আল-আমিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার কুমিল্লা নগরীর সংরাইশ এলাকা থেকে র‌্যাব অভিযান চালিয়ে আল আমিন ও তার সহযোগী আবুল কাশেমসহ দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ০৪ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। সন্ত্রাসী মোঃ আল আমিন (৩৩) কুমিল্লা সংরাইশ মধ্যপাড়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে। একই গ্রামের বাবুল মিয়ার ছেলে ও আল আমিনের সহযোগী আবুল কাশেমকেও গ্রেফতার করা হয়। কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল। এছাড়াও গ্রেফতারকৃত আসামী আল আমিন এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্রদের উপর গুলিবর্ষণেরও তথ্য পাওয়া যায়। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

  • কুমিল্লা