ব্রাহ্মণপাড়ায় বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় থেকে যুবককে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৩৩ কেভি একটি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় এক মানসিক ভারসাম্যহীন যুবক ওঠে বসে থাকেন। গতকাল রবিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল পশ্চিমপাড়া এ ঘটনা ঘটে।আধাঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ওই যুবককে উদ্ধার করেন।
বৈদ্যুতিক টাওয়ার থেকে নামিয়ে আনা যুবক নাসির উদ্দীন (৩৫) নোয়াখালীর সেনভাগ উপজেলার বাসিন্দা। সে চট্টগ্রামে বসবাস করেন বলে ফায়ার সার্ভিসের নিকট জানায়।
ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়া নাসির উদ্দীন একজন মানসিক ভারসাম্যহীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার সময় সবার অজান্তে ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন নাসির উদ্দীন নামে ওই যুবক। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে ওই যুবককে টাওয়ারের চূড়ায় থেকে নেমে আসতে বলে। স্থানীয়দের কথায় যুবকটি কোন কর্নপাত না করলে তখন তারা বুড়িচং ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান।
খবর পেয়ে পাশ্ববর্তী বুড়িচং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার অভিযানে নামে। প্রায় একঘন্টা চেষ্টার পর তাকে বৈদ্যুতিক টাওয়ারের চূড়ান থেকে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আতাউর রহমান সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার প্রচেষ্টায় ওই যুবককে উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারের পর সে জ্ঞান হারিয়ে ফেললে মাথায় ও মুখে পানি দিয়ে জ্ঞান ফেরানোর পর স্থানীয় ইউপি মেম্বারের হেফাজতে দেওয়া হয়। এছাড়া তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বলা হয়ছে।

  • ব্রাহ্মণপাড়া