ব্রাহ্মণপাড়ায় বন্যায় প্রবাসীর ফিসারিতে ২৫ লক্ষ টাকার ক্ষতি

লেখক: সাইফুল ইসলাম ভুইয়া
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের এক প্রবাসীর ফিসারিতে বন্যায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে উপজেলার ৮নং মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের মো: আবদুল বারেকের মেজো ছেলে প্রবাসী মোঃ আল আমিন এর ২০২৪ সালের বন্যায় ২৫ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ বন্যার পানিতে চলে গেছে। প্রবাসী আলামিন এবং মো: আলী আশরাফের ছেলে মোঃ শাকিবুল ইসলাম তারা দুইজনে শেয়ারে ব্যবসা করত। শাকিবুল ইসলাম বলেন আমার দুলা ভাই আর আমি মিলে ২০২২ সালে ২৭০ শতাংশ পুকুরে মাছ চাষ করে আসছি। বন্যায় আমাদের বিভিন্ন প্রজাতির প্রায় ২৫ লক্ষ টাকার মাছ পানিতে ভেসে যায়। বন্যার আগে আমরা অনেক টাকা দেনা করে ফিসারিতে মাছের পোনা ছারি। তারপর অনেক দিন দরে খাবার বাকিতে এনে মাছ কে খায়েছি। খাবারের দোকানে আমাদের নামে লাখ লাখ টাকা বকেয়া পরে আছে। এদিকে বন্যায় সব শেষ হয়ে গেছে অন্যদিকে মাছের পোনার, খাবারের টাকা, ফিসারির লিজের টাকা সব মিলিলে আমরা দেশ ছেরে পালানো ছারা আমাদের আর কোন উপায় রইলনা। আমরা যদি সরকারি কোন সাহায্য সহযোগিতা পাই তবে আমরা আবার ঘুরে দাড়াতে পারব ইনশাআল্লাহ।

  • ব্রাহ্মণপাড়া