ব্রাহ্মণপাড়ায় কলেজ পর্য্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হয়েছেন আলতাফ হোসেন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে কলেজ পর্য্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন। তিনি কলেজে যোগদানের পর থেকে পাল্টে গেছে কলেজের চিত্র। স্থান করে নিয়েছে কুমিল্লা বোর্ডের শ্রেষ্ঠ কলেজের তালিকায়। তার নিরলস প্রচেষ্টায় আরো এগিয়ে যাবে কলেজটি এবং জাতীয় পর্য্যায়েও একদিন শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হবেন সেই প্রত্যাশা করেছেন কলেজ কর্তৃপক্ষ। শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় মোঃ আলতাফ হোসেনকে কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষক-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

  • ব্রাহ্মণপাড়া