মহান মে দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রশাসনের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক এর পরিচালনায় উপস্থিত ছিলেন গাজী আব্দুল হান্নান, থানার এসআই মিথুন চন্দ্রসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন। এসময় মহান মে দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন অতিথিবৃন্দরা।