ব্রাহ্মণপাড়ায় দুই অটোরিক্সার সংঘর্ষে আহত – ৩

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামে দুই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে বাবুল বেগ (৭০) সহ আরো তিনজন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ কুমিল্লা মেডিকেল কলেজ ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, সোমবার সকালে চান্দলা হতে শিদলাইগামী এডভোকেট মফিজুল ইসলামের বাড়ির পাশে অটোরিক্সায় বসা ছিলেন বাবুল বেগ সহ আরো তিনজন যাত্রী। অপর দিক থেকে আসা বেপরোয়া আটোরিক্সা চালক সিদলাই গ্রামের কামরুল ইসলাম অপর অটোরিক্সা চালক সাইদুল এর অটোরিক্সাতে মুখোমুখি লাগিয়ে পালিয়ে যায় কামরুল ইসলাম। সে সময় মুখোমুখি সংঘর্ষে খালে পড়ে যায় একটি অটোরিক্সা। সে অটোরিক্সায় বসা বাবুল বেগ, সাইদুল ইসলাম সহ আরো একজন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় বাবুল বেগকে এলাকাবাসী উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার বাবুল বেগের অবস্থা অবনতি দেখে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে আহত বাবুল বেগ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

  • ব্রাহ্মণপাড়া