বুড়িচংয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

গত ৯ ফেব্রæয়ারি শুক্রবার বিকালে মানবতার পূর্বপাড়া এবং রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের যৌথ উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। পুরষ্কার বিতরনীতে প্রধান অতিথি ছিলেন বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন। মোঃ শাহাদাত হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জগতপুর এডিএইচ ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আবু নাঈম সাইফী, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির বুড়িচং উপজেলা সেক্রেটারি মাস্টার মোঃ আলী আকবর, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশান কুমিল্লা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শম্ভু রঞ্জন চৌধুরী। বক্তব্য রাখেন রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খান, মাস্টার মোঃ সুমন, তারেকুল ইসলাম পিয়াস, মোঃ সাগর। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ গোলাম রাব্বানী সোহেল, মাস্টার মোঃ আব্দুল হান্নান, মাস্টার মোঃ মনিরুল ইসলাম, রকিবুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, মোঃ মাহাবুল, ইঞ্জিনিয়ার জুয়েল প্রমুখ।

  • বুড়িচং