শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন ওশান হাই স্কুল

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

শিক্ষার পাশাপাশি খেলাধুলায় নিজেদের ভাল ফলাফল ধরে রেখেছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদরে অবস্থিত ওশান হাই স্কুল। ৫২তম শীতকালীন আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট টুর্নামেন্ট (বালক) উপজেলা পর্যায়ে হ্যাট্টিক বিজয় অর্জন করেছে ওশান হাই স্কুল। শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সবচেয়ে আকর্ষণীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় শক্তিশালী চান্দলা কে. বি স্কুল এন্ড কলেজ কে ২৫ রানে পরাজিত করে উপজেলা পর্যায়ে টানা তৃতীয় বার ক্রিকেটে নিজেদের শক্ত অবস্থান জানান দিলেন ওশান হাই স্কুল। এর আগে গত দুই বছর অপরাজিত জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল ক্রিকেট দল। জেলা পর্যায়ে অপরাজিত চ্যাম্পিয়ন থেকে বিভাগীয় পর্যায়ে রানারআপ হয় প্রতিষ্ঠানটি। ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির বলেন আমরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা কে সবসময় অগ্রাধিকার দিয়ে থাকি। যার ফলে আমরা ব্রাহ্মণপাড়া উপজেলায় তৃতীয় বারের মত চ্যাম্পিয়ন হয়েছি। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন মোঃ রাব্বি।

  • ব্রাহ্মণপাড়া