ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার শশীদল ইউনিয়নে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্ল্যাহ’র নির্দেশে থানার এসআই শফিক উল্ল্যাহ সঙ্গীয় ফোর্স বুধবার বিকালে উপজেলার শশীদল ইউনিয়নের নারায়নপুর-রামচন্দ্রপুর পাকা রাস্তার উপর মসজিদের দক্ষিণ পার্শ্বে থেকে ১৪ কেজি গাঁজাসহ নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে হৃদয় প্রকাশ মুজিবর (২১) আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। একইদিন বিকালে আসামীকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্ল্যাহ সত্যতা নিশ্চিত করেছে।

  • ব্রাহ্মণপাড়া