গত ২৯ ও ৩০ জানুয়ারী ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন এবং অষ্টম জাতীয় বিজ্ঞান অলিস্পিয়াড উপলক্ষে দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সাহেবাবাদ ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে আয়োজিত মেলার প্রথম দিন ২৯ জানুয়ারী সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম. আজহারুল ইসলাম মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন। দুই দিনব্যাপী আয়োজিত বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন স্কুলের ক্ষুদে বিজ্ঞানীরা নানা উদ্বাবনী প্রকল্প উপস্থাপন করেছে। মেলায় আসা দর্শনার্থীরা বলেন, বর্তমান জ্ঞান-বিজ্ঞানে শিক্ষার্থীরা বেশ এগিয়েছে। মেলায় ছোট ছোট ছেলে মেয়েরা বিজ্ঞানের বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেছে। একদিন এদের হাত ধরেই নতুন নতুন আবিষ্কার হবে। উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম সুজন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল করিম, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধূরী, সাহেবাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ন করিব, শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম বঙ্গবন্ধু সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ খলিল উদ্দিন আখন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।