গত ২৬ জানুয়ারি শুক্রবার বিকালে বুড়িচং হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে জগতপুর আজ-জামিয়া আস-সালাফিয়া মাদ্রাসার মিলনায়তনে সোসাইটির সভাপতি প্রভাষক মোহাম্মদ ওয়াসিমের সভাপতিত্বে ও সহ-সাধারন সম্পাদক মাও. মোঃ জাকারিয়া খানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন, জগতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. মোঃ আলমগীর হোসেন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি এবং সোসাইটির সাধারন সম্পাদক কবি ও সাহিত্যিক কাজী খোরশেদ আলম। এসময় বক্তব্য রাখেন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট বীমাবিদ আলমগীর হোসেন (বাচ্চু) মোল্লা, যুগ্ম-সাধারন সম্পাদক মোশারফ হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ তাজুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ আবু কাউছার, নির্বাহি সদস্য মোঃ সালাউদ্দিন, বুলবুল আহমেদ প্রমুখ।