বুড়িচংয়ে গোমতীর চর থেকে মাটি কাটায় জরিমানা আদায়

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

গত ২১জানুয়ারী রবিবার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এর বাগিলারা এলাকায় গোমতি নদীর চর থেকে এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মো: মনির হোসেন নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান এবং এক্সকেভেটর জব্দ করেন সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। এক্সকেভেটরটি ময়নামতি ইউনিয়ন এর চেয়ারম্যান লালন হায়দার ও ইউপি সচিব এর জিম্মায় দেওয়া হয়েছে এবং দেবপুর পুলিশ ফাঁড়িতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একাজে সহযোগিতা করেন ময়নামতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সচিব এবং দেবপুর ফাঁড়ির পুলিশ সদস্যগণ। সহকারী কমিশনার ভ‚মি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসন এর এমন অভিযান অব্যাহত থাকবে।

  • বুড়িচং