কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার ( ২২ জানুয়ারি ) সকালে বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা সংগঠনের উদ্যোগে উপজেলার মালাপাড়া ইউনিয়নের আসাদনগর আবদুল মতিন খসরু কলেজ মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় দুই শতাধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়। বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক শামসুল আলমের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) স.ম. আজহারুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন আসাদনগর আবদুল মতিন খসরু কলেজের গভর্নিং বডি’র সভাপতি শিক্ষানুরাগী মাহাবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন মালাপাড়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ আল মামুন, দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের প্রকাশক ও সম্পাদক সাংবাদিক সৈয়দ আহমেদ লাভলু, পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি ফয়সাল মাহমুদ, সহ-সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান,সহ-প্রচার সম্পাদক গোবিন্দ গোস্বামী,নির্বাহী সদস্য হাসান খান পাঠান, নির্বাহী সদস্য সারোয়ার আলম, নির্বাহী সদস্য মোঃ রাব্বি, নির্বাহী সদস্য শামীম প্রমুখ।