বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যারয়ে বই উৎসব উদযাপন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

গত ১ জানুয়ারী সোমবার সকাল ১০ টায় বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উদযাপনের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে নতুন বই প্রদান করা হয়েছে। বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলামের সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। সিনিয়র শিক্ষক আবদুল কাদেরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ আলীম উল্লাহ, মোঃ তাজুল ইসলাম, জাকির চৌধূরী, মোখলেছুর রহমান, জাকির হোসেন, নুরুল ইসলাম, মনি দিপা, হিরালাল, ইসমাইল হোসেনসহ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

  • বুড়িচং