কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খানের গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ব বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সদস্য এড. আবদুল মুমিন ফেরদৌস এর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সদস্য এড. জাহাঙ্গীর আলম ভূইয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এড. আবুল হাসেম খান এমপি’র কন্যা ব্যারিস্টার নাজিয়া হাসেম তানজি, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু ছালেহ সেলিম রেজা সৌরভ, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. আবু মুছা ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ এড. রেজাউল করিম, জেলা পরিষদ সদস্য মোঃ মুসিউর রহমান, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শরীফ খান, বুড়িচং উপজেলা সদর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, বুড়িচং ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মোঃ নিজামুল ইসলাম, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাসির খান, ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগ নেতা মোস্তাক আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম। বক্তারা স্বাধীনতার এবং বাংলাদেশের উন্নয়নের রুপকার বঙ্গবন্ধুর মার্কা নৌকাকে আবার বিজয়ী করতে সবাই আহবান জানানো হয়। এসময় কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের সহ – সম্পাদক মোঃ মেহেদী হাসান শরীফ, সাহেবাবাদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মো. এরশাদ, ছাত্রলীগ নেতা শৈকত সরকার, সুমন সূত্রধর, শাখাওয়াত হোসেন, ইরফান প্রমূখ।