আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। রবিবার সকালে কলেজ মিলনায়তনে কলেজের গভর্নিং বডির সভাপতি শিক্ষানুরাগী মাহবুব হোসেন ব্যক্তিগত অর্থায়নে একাদশ শ্রেণির প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বিষয় ভিত্তিক বই বিতরণ করেন। শিক্ষানুরাগী মাহবুব হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে লেখা-পড়ার পাশাপাশি নিজেকে একজন ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি বলেন, নিজেকে গড়ে তোলার এই তো সময়। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় অত্যন্ত মনোযোগের সহিত লেখাপড়া করে ভালো ফলাফল অর্জন করতে হবে। গভর্নিং বডির সভাপতি শিক্ষানুরাগী মাহবুব হোসেনের সভাপতিত্বে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নাল আবেদীন স্বাগত বক্তব্য রেখে অনুষ্ঠান সঞ্চালনা করেন। বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক ও প্রকাশক এবং ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহমদ লাভলু। এ সময় কলেজের গভর্নিং বডির সদস্য সুলতান আহমেদ ভূঁইয়া, জাহাঙ্গীর ভূইয়া, আবুল হাশেম মাস্টার ও মঞ্জুরুর রহমানসহ সিরাজুল আজম ভূঁইয়া, কাদের ভূঁইয়া, আবুল কাশেম ভূঁইয়া, সাংবাদিক সাইফুল ইসলাম ও কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া