২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের আলোচনা সভা

লেখক:
প্রকাশ: ৩ years ago

Spread the love


মোঃ বাছির উদ্দিনঃ
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল। উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা মাঈন উদ্দিন হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আজম, সমাজসেবা কর্মকর্তা মোশারফ হোসেন, বিআরডিবি কর্মকর্তা কাজী শফিকুর রহমান, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহাম্মদ, প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ, সহকারি শিক্ষক যথাক্রমে আব্দুল আলীম, শফিকুল ইসলাম, মোল্লা মনির, রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় গণহত্যা দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা।

  • ব্রাহ্মণপাড়া