২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বুড়িচংয়ে প্রতিবাদ সভা ও র‌্যালী অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

গত সোমবার বিকালে বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপনের নির্দেশে বুড়িচং উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে প্রতিবাদ সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভা ও র‌্যালীতে অংশগ্রহন করেন কৃষক লীগের বুড়িচং উপজেলা শাখার সভাপতি ও ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও যুবলীগ নেতা মোহাম্মদ জসিম উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন,যুবলীগ নেতা রফিকুল ইসলাম ভুইয়া, বিআরডিবির চেয়ারম্যান মোঃ শরীফুল ইসলাম ভুইয়া,উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও যুবলীগ নেতা আমিনুল ইসলাম রাসেল,যুগবলীগ নেতা মনিরুজ্জামান তুহিন,যুবলীগ নেতা ইমতিয়াজ আহমেদ ইমন, আরিফুল ইসলাম ঠিকাদার,ছাত্রলীগ নেতা তোফায়েল আহমদসহ আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • বুড়িচং