শুক্রবার সকাল ৯ টায় কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় বহুমুখী কারিগরি প্রশিক্ষন কোর্সের ফ্রি ক্লাস শুভ উদ্বোধন করা হয়। মানব সম্পদ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই, এই লক্ষ্যকে সামনে রেখে, কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নে, কারিগরি শিক্ষার প্রকল্প, নিয়মিত প্রশিক্ষণ ও বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টি, দেশের অভ্যন্তরে আত্ম-কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা পালন করে আসছে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি । কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি সৃষ্টি ও শিল্প ক্ষেত্রে নিয়োজিত জনবলের কারিগরি দক্ষতার মান উন্নয়নের লক্ষ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন মেয়াদে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হবে, প্রশিক্ষণ ক্লাস উদ্বোধন করেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সিনিয়র পরিচালক মোঃ আমিনুল ইসলাম আহাদ, ঐজজঝ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর প্রকল্প পরিচালক আব্দুল কাইয়ুম সরকার নিরব, উদ্বোধন ক্লাসে উপস্থিত ছিলেন শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সিনিয়র পরিচালক, আমিনুল ইসলাম (আহাদ) বলেন, বিভিন্ন কারিগরি বিষয়ে কম্পিউটার, মোবাইল সার্ভিসিং, ইলেকট্রিকাল হাউজওয়্যারিং, ফ্যান, ফ্রিজ, এয়ার কন্ডিশন প্রশিক্ষন দেওয়া হবে।