বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, ১৭ বছরের আওয়ামী শাসনের দাসত্ব থেকে আজ বাংলাদেশের মানুষ মুক্তি পাচ্ছে। দেশের ছাত্রজনতা ইতোমধ্যে ফ্যাসিস্ট হাসিনাকে প্রত্যাখ্যান করেছে। ২০২৪ সালের গণআন্দোলনের রোডম্যাপ ও মাস্টারপ্ল্যান তৈরি করেছিল বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমানই দেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। শুক্রবার (২৫ জুলাই) বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের ১নং পীর যাত্রাপুর ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় ব্যারিস্টার মামুন বলেন, হাসিনার শাসনামলে মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। এখন সময় এসেছে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে মানুষের অধিকার পুনরুদ্ধারের। বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে দিন। বিএনপিতে চাঁদাবাজ, মাদকাসক্ত কিংবা মাদক ব্যবসায়ীর কোনো স্থান নেই। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি নেতা মো. আবদুল লতিফ ভ‚ইয়া এবং সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু কাউছার ভ‚ইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. মফিজুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক এনায়েত করিম ভ‚ইয়া, যুববিষয়ক সম্পাদক মো. হাসান ভ‚ইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহŸায়ক মো. আকরামুল ইসলাম, চান্দলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন ভ‚ইয়া, বিএনপি নেতা এমরান হোসেন মাস্টার, জয়নাল হোসেন হাজারী, মিজানুর রহমান, মো. আবুল হক মাস্টার, কামাল হোসেন, মো. কিরণ সুন্সি (শাফি), মো. আকাশ ডাক্তার, মো. এরশাদুল ইসলাম, প্রবাসী নেতা মো. আক্তার হোসেন ও মো. জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে পীরযাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ ও পথসভায় অংশ নেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।