বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সাদকপুর ইসলামীয়া আলিম মাদরাসার সাবেক সহকারী অধ্যাপক মুফতি মাও. মোঃ জাহেদ আলী মজুমদারসহ ৩৬ জন শিক্ষক ও কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা এবং আলোচনা সভা মাদরাসার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ এপ্রিল শুক্রবার বেলা ২টায় মাদরাসার প্রাক্তন ছাত্র মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তামীরুল মিল্লাত কামিল মাদরাসা, টংঙ্গী শাখার অধ্যক্ষ ড. মাওলানা হিফ্জুর রহমান। বিদায়ী অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি -২৫ খ্রি. আহবায়ক (সহকারী অধ্যাপক) মাওলানা আবু বকর মোঃ কাউছার ও সদস্য সচিব (প্রভাষক) মাওলানা মোঃ জহির রায়হানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাদকপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ শহীদ উল্লাহ, ডক্টর কুতুব উদ্দিন বখতিয়ার। বক্তব্য ও স্মৃতিচারণ করেন শশীদল আলহাজ্ব আবু তাহের কলেজের অধ্যক্ষ মোঃ আবুল হোসেন স্মরণ, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের, মোঃ নওশের আহম্মেদ ভূইয়া, মোঃ আলাউল করিম, এস আই মোবারক হোসেন, মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাও. আবু জাফর খোরশেদ, এটিএম আইয়ুব আলী, মোঃ ফারুক আহমেদ চৌধূরী, প্রাক্তন ছাত্র আলহাজ্ব মাওলানা বদিউল আলম ভূঁইয়া, মোঃ ছাব্বির আহমেদ, মোঃ বেলাল হোসাইন,মোঃ আলা উদ্দিন প্রমুখ। সেচ্ছাসেবক হিসেবে অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান ও আয়োজনে ছিলেন সাদকপুর ইসলামীয়া আলিম মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।