সাংবাদিক নেতা সমাজসেবক সৈয়দ আহাম্মদ লাভলু’র জন্মদিন উদযাপন

লেখক: হাবিবা বদরুন্নেছা
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান, সমাজসেবক, নিবেদিত প্রাণ, ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার দপ্তর সম্পাদক সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু’র শুভ জন্মদিন উপলক্ষে গত ১৩ এপ্রিল রবিবার বাদ মাগরিব ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সকল সাংবাদিক এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আনন্দ আড্ডার আয়োজন করা হয়।
উক্ত আড্ডায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়ার সনামধন্য কলেজ মোশারফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন
এবং ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ূন কবির, বড়ধুশিয়া আদর্শ কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাসহ ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদের সঞ্চালনায়
আড্ডাকে প্রাণবন্ত করতে সকলের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আহাম্মদ লাভলু’র সহধর্মীণি নাছরিন আহাম্মদ এবং তাঁর বান্ধবীরা।। ওনাদের উপস্থিতি আড্ডাকে দিগুণ প্রাণবন্ত করো তোলে। সবাই সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু’র সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।
উপস্থিত সকলে বিভিন্ন তথ্যবহুল আলোচনায় সাংবাদিক লাভলু’র বিভিন্ন মানবিক গুণাবলী গুলো তোলে ধরেন।
সৈয়দ আহাম্মদ লাভলু সকলকে সাথে নিয়ে দীর্ঘদিন ওনার সংবাদপত্রকে এবং মানবিক কার্মকান্ড গুলো করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। জমজমাট আড্ডা শেষে, জন্মদিনের কেক কেটে এবং হাঁসের মাংসের সাথে ভুনা খিচুড়ির আনন্দ ভোজের মাধ্যমে আড্ডার পরিসমাপ্তি ঘটে।

  • ব্রাহ্মণপাড়া