সততার উজ্জল দৃষ্টান্ত অটো চালক অনিক হাসানকে সাংবাদিক সমিতির সংবর্ধনা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

সততার পুরষ্কার স্বরুপ এক ব্যতিক্রমী আয়োজন করেছে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখা। কুমিল্লা নগরীর অটোচালক অনিক হাসান, যে কিনা স¤প্রতি তার অটোতে পাওয়া ১৫ লক্ষ টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। শনিবার (২৬ জুলাই) বিকালে দৈনিক আমাদের কুমিল্লা কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অতিথিরা অটো চালক অনিক হাসানের হাতে সংবর্ধনার পুরষ্কারস্বরুপ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় অতিথিরা অনিকের প্রশংসা করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুল লতিফ বলেন, “আমরা জীবনে অনেক সংবর্ধনা অনুষ্ঠান দেখেছি। অনেক সময় সমাজে যাদের আমরা সম্মান করি, তারা হয়তো কারো সম্পদ আত্মসাৎ করে বিত্তশালী হয়েছে। কিন্তু অনিক হাসান সেই ব্যতিক্রম। একসময় মনে হয়েছিল, আমরা এ দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছি, কিন্তু এমন সন্তানরাই আমাদের নতুন করে আশাবাদী করে তোলে। অনিক, তুমি যা করেছো সেটাই সত্যিকারের জীবন। এটাই আমাদের করা উচিত।” অনুষ্ঠানে বাপা কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু বলেন, “অনিকের এই সততাকে স্বীকৃতি দিয়ে ইয়াসমিন রীমা ও শাহাজাদা এমরান যে উদ্যোগ নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমাদের সমাজে নারীদের সম্মানের জায়গা থাকলেও আমরা হীনমন্যতার কারণে তা ধরে রাখতে পারি না। অনিক তার পিতার কাছে পরামর্শ করে অর্থ ফেরত দেয়, যা প্রমাণ করে, তার পরিবারে সততার শিক্ষা কতটা গভীরভাবে নিহিত। আমরা খোঁজ নিয়ে জেনেছি, অনিকের পরিবার খুব একটা স্বচ্ছল নয়। তবুও লোভ তাকে ছুঁতে পারেনি। এমন সন্তান ও তার বাবার প্রতি আমার শ্রদ্ধা।” কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক দুলাল বলেন, এমন অর্থনৈতিক বাস্তবতায় থেকেও যে পিতা তার ছেলেকে টাকা ফেরত দিতে বলে, তিনি নিজেও এক মহান ব্যক্তি। আজ শুধু অনিক নয়, তার পিতাকেও সংবর্ধনা দেওয়া উচিত। সাংবাদিক সমিতির এমন আয়োজনে থাকতে পেরে আমি গর্বিত। এসময় অনুষ্ঠানের মধ্যমনি, অনিক হাসান সংবর্ধনা পেয়ে আবেগাপুত হয়ে পড়েন। আবেগভরে তিনি বলেন, “আমাকে যারা আজ সম্মানিত করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি চাই, সবসময় যেন সততার পথে থাকতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন।” অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সভাপতি ইয়াসমিন রীমা বলেন, অনিকের কাজটি প্রথমে আমি সোশ্যাল মিডিয়ায় দেখি। এরপর সাংবাদিক বাহার রায়হান সংবাদ প্রকাশ করলে আমি সিদ্ধান্ত নিই তাকে সংবর্ধনা দেওয়া উচিত। পরে বাহার রায়হান ও তপুর মাধ্যমে অনিককে খুঁজে পাই। আমি বিশ্বাস করি, একজন সৎ বাবা যখন তার সন্তানকে এমন শিক্ষা দেয়, তখন সেই পরিবার গর্বের বিষয় হয়ে দাঁড়ায়। জীবিত অবস্থায় মানুষকে সম্মান জানানো উচিত। মৃত ব্যক্তির জন্য আমরা অনেক কিছু করি, কিন্তু সেটা তার কাছে পৌঁছায় না। তাই জীবিতদের কাজের স্বীকৃতি দেওয়ার এই প্রচেষ্টা। অনুষ্ঠানে কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল বলেন, মন ভালো না হলে কেউ অনিকের জন্য ছুটে আসে না। যারা এসেছে, তারা নিজেদেরও সম্মানিত করেছে। শাহাজাদা এমরান যে সংগঠনের মাধ্যমে এটা করেছে, তাকে আমি ধন্যবাদ জানাই। অটোতে বিশাল অংকের টাকা পেয়েও ফিরিয়ে দেওয়ার সাহসিকতা ও সততা সত্যিই বিরল। এই কাজের মধ্য দিয়ে আমরা আশা করি, সমাজে আরো অনেক অনিক হাসান গড়ে উঠবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ নাটাব ও সুইটস বাংলাদেশের সভাপতি ডা. গোলাম সারোয়ার, লায়ন্স ক্লাব কুমিল্লার সাবেক সভাপতি জামিল আহমেদ খন্দকার, কুমিল্লা বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, বাপার সাধারণ সম্পাদক ও কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মাসুদ, মানবাধিকার সংগঠক আলী আকবর মাসুম, সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লার দপ্তর সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু, এইড কুমিল্লার কর্মকর্তা জাফরুল্লাহ সেকু, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার শামসুল আলম রাজন, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লার সভাপতি তারিকুল ইসলাম তরুণ, চান্দিনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুমুর রহমান মাসুম, জেনেটিক পলিটেকনিক এর অধ্যক্ষ মজিবুর রহমান মুকুল, দাউদকান্দি উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হাসান, বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ইমরাত জাহান এনিসহ আরও অনেকে। উপস্থিত অতিথিবৃন্দ অনিক হাসান ও তার পরিবারের এই নৈতিক শিক্ষা ও উদাহরণকে সমাজে ছড়িয়ে দেওয়ার আহŸান জানান। তারা বিশ্বাস করেন, এমন উদ্যোগ একদিকে যেমন সততার বার্তা পৌঁছে দেবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। সাংবাদিক সমিতির এই সংবর্ধনা অনুষ্ঠান এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

  • কুমিল্লা