কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নে আইন শৃঙ্খলা রক্ষায় মাদক ও বাল্যবিবাহ বিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে হাজী মার্কেটে অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীর আলম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল, শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ। উপস্থিত ছিলেন ওয়ার্ড মেম্বার হাজী আলমঙ্গীর হোসেন, মদিনাতুল ঈমান মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি মুহাম্মদ সোহরাব হোসাইন সাইফী, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম, মোশাররফ হোসেন, নান্নু মিয়া ও ঐ এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।