ব্রাহ্মণপাড়া উপজেলার শহীদ স্মৃতি হাই স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠে স্কুলের সভাপতি ও কুমিল্লা আইডিয়াল কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ সৈয়দ আবদুল কাইয়ূম, বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু|
অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ূম বলেন, নিজেকে পরিবর্তন করার জন্য সু-শিক্ষা গ্রহণ করতে হবে| মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি ভালোবাসা জাগ্রত হয় এমন শিক্ষা গ্রহণ করতে হবে| স্মার্ট নাগরিক হওয়ার জন্য এখনি প্রস্তুতি নেওয়ার সময়| ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে|
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, পরীক্ষার ভাল ফলাফল স্বপ্নকে বড় করে| একটি ভালো ফলাফল একজন শিক্ষার্থীর চিন্তা-চেতনা এবং ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে| একটি ভালো ফলাফল একজন মানুষের জীবনও বদলে দিতে পারে|
সৈয়দ আহাম্মদ লাভলু বলেন, তোমরা এসএসসি পরীক্ষার পরও নিয়মিত পাঠ অভ্যাস ধরে রাখবে, নিয়মিত পাঠ অভ্যাস গড়ে উঠলে মননশীলতা বাড়ে, যুক্তিবোধের বিকাশ ঘটে|
শহীদ স্মৃতি হাই স্কুলের সহকারি শিক্ষক ইকবাল হোসেনের সঞ্চালনায় নবম শ্রেণির শিক্ষার্থী আরাফাত ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের পর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেনশহীদ স্মৃতি হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাবেদ হোসাইন|
শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের পক্ষে বিদায়ী বক্তব্য দেন ইসরাত জাহান, অধ্যয়রত শিক্ষার্থীর পক্ষ থেকে বক্তব্য রাখেন নবম শ্রেণীর শিক্ষার্থী সিফাত সরকার,বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দশম শ্রেণীর শিক্ষার্থী হাসিবা আক্তার|
এ সময় উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি হাই স্কুলের সহকারি শিক্ষক কাউসার সরকার, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, সানজিদা আক্তার, শম্পা আক্তার, নাছরিন সুলতানা, মনিশা আক্তার, তানিয়া আক্তার, আফরোজ আক্তারসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা| সবশেষ দোয়া পরিচালনা করেন স্কুলের ধর্মীয় শিক্ষক নজরুল ইসলাম|