মালদ্বীপে অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ ফোরাম মালদ্বীপ মতবিনিময়

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ মাস আগে

Spread the love

মালদ্বীপে অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ ফোরাম মালদ্বীপ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ই, সেপ্টেম্বর) সন্ধ্যায় মালদ্বীপের রাজধানী মালের ম্যানহাটন বিজনেস হোটেলের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরাম মালদ্বীপের সভাপতি এমরান হোসেন তালুকদার,সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক খন্দকার,সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির,সহ-সভাপতি মো. রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাদের, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা প্রমুখ।

মতবিনিময় সভায় দেশটিতে অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের প্রশংসা করেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মো. সাজ্জাত হোসেন।এসময় তিনি সাংবাদিক ও রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ কাজের কোন বিকল্প নেই উল্লেখ করেন তিনি।একইসাথে মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের অধিকার সমুন্নত রাখতে রাজনীতিবিদদের যেমন দায়বদ্ধতা রয়েছে তেমন সাংবাদিকদেরও সহযোগিতা প্রয়োজন এই কাজে।

এছাড়াও বাংলাদেশ ফোরাম মালদ্বীপের পক্ষে সভায় উপস্থিত ছিলেন প্রকাশনা ও পাঠাগার সম্পাদক মো. দিদারুল আলম, প্রচার সম্পাদক মাশহুদুল ইসলাম মাসুদ,অফিস সহকারী সম্পাদক মো.মিজানুর রহমান,সংগঠনটির আইল্যান্ডের শাখা কমিটির সহ সভাপতি আব্দুল গুফরানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেষে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার মধ্যদিয়েই আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রবাসী রাজনীতিবিদ ও সাংবাদিকরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।

  • মালদ্বীপ