মাদক ও চোরাচালান প্রতিরোধে গ্রাম পুলিশকে কঠোর হতে হবে….ওসি সাজেদুল ইসলাম

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

মাদক ও চোরাচালান প্রতিরোধে গ্রাম পুলিশকে আরো কঠোর হতে হবে। এছাড়া চুরি, ছিনতাই, ওয়ারেন্ট তামিল, ইভটিজিং প্রতিরোধে গ্রাম পুলিশকে সঠিকভাবে তথ্য দিতে কঠোর বার্তা দিয়েছেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। রবিবার (২ নভেম্বর) সকালে থানা কমপ্লেক্সে চৌকিদারি প্যারেডে গ্রাম পুলিশদের উদ্দ্যেশে তিনি এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, সকল গ্রাম পুলিশকে সবসময় সতর্ক থাকতে হবে যেনো মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি ছিনতাইসহ যেকোন অপকর্ম যাতে না ঘটে। সভায় গ্রাম পুলিশদের ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুরষ্কার দেবার ঘোষনা করেন (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। এসময় থানার অফিসার ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া