ব্রাহ্মণপাড়ায় ২০কেজি গাঁজাসহ ১ জন আটক

লেখক: স্টাফ রিপোটার
প্রকাশ: ২ years ago

Spread the love

গত ১ জুলাই রাত ৪টায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার শশীদল ইউনিয়নের মল্লিকাদীঘি এলাকার আলী মিয়া মার্কেটের আশাবাড়ি পাকা রাস্তার উপর থেকে ২০কেজি গাঁজাসহ ১ জনকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, গত ১ জুলাই রাত ৪টায় ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) ইকবাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে ০১ জুলাই রাত ০৪ ঘটিকার সময় ব্রাহ্মণপাড়ার ৪নং শশীদল ইউপিস্থ মল্লিকাদীঘি গ্রামের আলী মিয়া মার্কেটের দক্ষিণ পার্শ্বে মল্লিকাদিঘী টু আশাবাড়িগামী পাকা রাস্তার উপর থেকে ২০ কেজি গাঁজাসহ কুমিল্লা কোতয়ালী থানার শালধর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে নুরু মিয়া @ নুর হোসেন (২৩) কে আটক করে পুলিশ। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া