ব্রাহ্মণপাড়ায় ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৩ years ago

Spread the love

ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের স্বনামধন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অবসরজনিত কর্মচারীদের বিদায় সংবর্ধণা গত মঙ্গলবার ৫ আগষ্ট সকাল ১১টায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন স্কুলের শিক্ষার্থী নিহাদ। স্কুলের শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ শাহীন কাদির। এসময় স্কুলের সহকারি শিক্ষক মোল্লা মনির, রেজাউল করিম, শফিকুল ইসলাম, আব্দুল আলীম, আব্দুল হাই, পলাশসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ক্রেস্ট এবং স্কুলের কর্মচারী রতন চক্রবর্তী ও আব্দুস সাত্তার তাহেরকে সম্মাননা স্মারক ক্রেস্টের মাধ্যমে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

  • ব্রাহ্মণপাড়া