ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজির বীজ ও সার বিতরণ

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ফসলের আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন শাক-সবজি ও সরিষা, মসুর ও সূর্যমুখী ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। (১৪ অক্টোবর) মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্য্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বীজ ও সার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা। অনুষ্ঠানে উপ-সহকারি কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ তফাজ্জল হোসেন এর পরিচালনায় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মুখলেছুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। উপজেলা কৃষি সম্প্রসারন কার্য্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে উপজেলার ২৫০ জন কৃষকের মাঝে সরিষা, মসুর ও সূর্যমুখী ফসলের বীজ ও সার এবং ১৯৫ জন কৃষকের মাঝে হাইব্রীড জাতের বিভিন্ন ধরণের আগাম শীতকালীন শাক-সবজির বীজ ও সার বিতরণ করা হয়। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা বলেন, কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের মাধ্যমে কৃষকরা চাষাবাদে উদ্বুদ্ধ হয়। সেজন্য কৃষকদেরকে কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে ফসল উৎপাদনে সহযোগিতা করা হয়।

  • ব্রাহ্মণপাড়া