ব্রাহ্মণপাড়ায় এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লেখক: মো. আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আসন্ন এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন, ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম। এছাড়া, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ শাহিন আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) ডা. মো. সোহেল রানা, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. হালিম সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান ও পরীক্ষা কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা পরীক্ষার সময় শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, “পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, পরীক্ষার পরিবেশ যাতে নির্বিঘœ থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, “পরীক্ষার সময় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে। প্রশাসন, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ সবাইকে একযোগে কাজ করতে হবে যাতে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করতে পারে।” এছাড়া, পুলিশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষার সময়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও ইউএনও মাহমুদা জাহান।

  • ব্রাহ্মণপাড়া