ব্রাহ্মণপাড়ায় হোসাইন এম চৌধুরী বাবু ফ্রিজ কাপ মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৪ years ago

Spread the love

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নে বেড়াখলা হোসাইন এম চৌধুরী বাবু ফ্রিজ কাপ মিনি ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় বেড়াখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেড়াখলা চৌধুরী বাড়ী যুব সমাজের উদ্দ্যেগে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে শান্তির প্রতিক পায়রা ও জাতীয় পতাকা উত্তোলন করে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন সিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর। বেড়াখলা চৌধুরী বাড়ি যুব সমাজের সভাপতি প্রকৌশলী শরিফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেড়াখলা চৌধুরী বাড়ি যুব সমাজের সাধারণ সম্পাদক সজল আহাম্মেদ সুজন, পূর্ব পোমকাড়া একতা যুব সমাজের সভাপতি জাহিদুল ইসলাম লিংকন, পূর্ব পোমকাড়া একতা যুব সমাজের সাধারণ সম্পাদক শাহিন আলম সরকার। খেলা শেষে হোসাইন এম চৌধুরী বাবুর জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

  • ব্রাহ্মণপাড়া