কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে বিএনপির কার্যালয়ে ৩০ জন কোরআনের হাফেজের মাধ্যমে পবিত্র কোরআন খতমের আয়োজন করেন দলটির নেতৃবৃন্দ। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. আকরামুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শরাফ উদ্দিন সরকার। সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সবুজ ও মো. মনির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কবির আহমেদ, নাজমুল হাসান, জমির হোসেন, আবুল খায়ের, আবুল কালাম আজাদ, কাইয়ুম ও কাউসার। আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মো. বাকি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডা. আবু নাসের ও আব্দুল আলীম।
এ ছাড়া স্বেচ্ছাসেবক দল নেতা গাজী সুমন, হানিফ, টেইলার সুমন ও সোহাগ, জাসাসের আহ্বায়ক ইয়াসিন আরাফাত, যুগ্ম আহ্বায়ক ফখরুল আলম মিঠুন ও জাহাঙ্গীর আলম, জিসাসের সভাপতি আল আমিন মিয়াজি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ, যুগ্ম আহ্বায়ক রিমন আহামেদসহ ছাত্রনেতা ইমন, রবিন, শাকিল এবং দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।