ব্রাহ্মণপাড়ায় লাড়ুচৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা

লেখক:
প্রকাশ: ৪ years ago

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের লাড়ুচৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী স্কুল মাঠে স্কুলের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মাহবুবুর রহমান। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবু হানিফ এর সভাপতিত্বে ও স্কুলের সহকারি শিক্ষক এমরান হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর, বিশিষ্ট রাজনীতিবিদ কাজী মোঃ খলিলুর রহমান। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, দাতা সদস্য আব্দুল মালেক, বীর মু্ক্তিযোদ্ধা আবু জাহের পুলিশ, সুলতান আহম্মেদ ভূইয়া, যুবলীগ নেতা আবু মুছা মোল্লা, জসিম উদ্দিন ভূইয়া, শাহ আলম, জালাল উদ্দিনসহ স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

  • ব্রাহ্মণপাড়া