কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে মাদকাসক্ত এক যুবককে তিন দিনের কারাদণ্ড প্রদান এবং দুই পরোয়ানাভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) মো. ফারুকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করে উত্তর চান্দলা এলাকার মৃত বজলুর রহমানের ছেলে সিআর পরোয়ানাভুক্ত আসামি রুহুল আমিন (৪০) গ্রেপ্তার করা হয়।
একইদিন ব্রাহ্মণপাড়া থানার এএসআই (নিঃ) লিংকন কুমার নাথ সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে দক্ষিণ চান্দলা গজারিয়া এলাকার মো. অলি আহম্মদ এর ছেলে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. রফিকুল ইসলাম টুটুল (৩৭) গ্রেপ্তার করা হয়।
অপরদিকে হাসনাবাদ এলাকার হাবিবুর রহমানের ছেলে ইসমাইল (২৪)কে মোবাইল কোর্টের মাধ্যমে মাদক সেবনের অপরাধে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।